লালমনিরহাটে মরহুম আমিনুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
ক্রীড়া শক্তি ক্রিড়া বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্য লালমনিরহাটে খুনিয়াগাছ যুব সমাজের উদ্যোগে মরহুম সাবেক চেয়ারম্যান আমিনুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ মে) বিকালের দিকে খুনিয়াগাছ সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামোন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একে,এম মমিনুল হক।
উদ্বোধনী ম্যাচ মহেন্দ্রনগর স্পটিং ক্লাব,খুনিয়াগাছ স্পটিং ক্লাব দুই দলের মনোরম পরিবেশে খেলা পরিবেশন হয়েছে।
এসময়, ফজলুর রহমান নাজমুল সদস্য সচিব জাতীয়তাবাদী সেচ্ছা সেবক দল,সদর উপজেলা শাখা,আশরাফুল হক ভেন্ডার যুগ্ন সাধারন সম্পাদক,জাতীয়তা বাদী দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখা,প্রধান পৃষ্ঠপোষক মোঃ আওরঙ্গজেব লিটন,সাধারন সম্পাদক জাতীয়তা বাদী দল,খুনিয়াগাছ শাখা,সার্বিক তত্ববধানে খায়রুজ্জামান মন্ডল বাদল,চেয়ারম্যান খুনিয়াগাছ ইউনিয়ন শাখা,সভাপতিত্ব করেন আব্দুল মালেক সরকার,সাবেক চেয়ারম্যান ও সভাপতি জাতীয়তা বাদী দল খুনিয়াগাছ ইউনিয়ন শাখা।খুনিয়াছ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক,সাধারন সম্পাদক লিটনসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


