ঢাকাFriday , 8 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে সরু রাস্তা ও বিদ্যুৎ লাইনের কারণে আটকে ধান কাটার মেশিন

Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার থেকে বাহিরশিমুল বাজার এলাকায় ধান কাটার মেশিন নেওয়ার পথে বিপাকে পড়েছেন চালক ও কৃষকরা। সরু রাস্তা এবং রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের কারণে ট্রলিতে বহন করা ধান কাটার মেশিনটি গন্তব্যে পৌঁছাতে পারেনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নাগলা বাজার থেকে ধান কাটার মেশিন নিয়ে একটি ট্রলি বাহির শিমুল বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে খন্ডল গ্রাম পর্যন্ত যাওয়ার পর রাস্তার সংকীর্ণতা এবং নিচু বিদ্যুৎ লাইনের কারণে ট্রলিটি আর সামনে এগোতে পারেনি। বর্তমানে ট্রলিসহ ধান কাটার মেশিনটি খন্ডল জামে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে।

 

ধান কাটার মেশিনের চালক জানান, ট্রলিতে করে মেশিনটি নিয়ে গেলে খরচ তুলনামূলক কম হতো। কিন্তু রাস্তার সমস্যার কারণে এখন বিকল্প উপায়ে মেশিন নিতে হতে পারে, এতে খরচ অনেক বেড়ে যাবে। তিনি আরও বলেন, “সকাল হলে এখান থেকে আবার রওনা দেবো। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে।”

 

এদিকে স্থানীয় কৃষকরা জানান, বর্তমানে ধান কাটার মৌসুম চলায় দ্রুত মেশিন পৌঁছানো জরুরি। কিন্তু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে কৃষকরা অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

 

স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা প্রশস্তকরণ ও বিদ্যুৎ লাইনের উচ্চতা সমন্বয় করা না হলে ভবিষ্যতেও কৃষি যন্ত্রপাতি পরিবহনে এমন সমস্যা অব্যাহত থাকবে।