হালুয়াঘাটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাবিল হাসান নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ নাবিল হাসান মোঃ মজিবুর রহমানের সন্তান । নিখোঁজ নাবিল হাসান যাদুকুড়া দারুল উলুম আদর্শ মাদ্রাসা-এর হিফজ বিভাগের ছাত্র। জানা যায়, গতকাল বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নাবিলের বাড়ি উপজেলার রুস্তমপুর গ্রামে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো তার সন্ধান মেলেনি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজের বিষয়ে কেউ কোনো তথ্য পেলে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৯৩৫৯৬৯৯২৭, ০১৮১০৮৭৬১৫২।
পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন এবং নাবিলকে দ্রুত খুঁজে পেতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।



