ঢাকাWednesday , 27 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com

রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ ও অব্যবস্থাপনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


জানা গেছে, বুধবার ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনের লিকেজ অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

রমনা থানা পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, ছয় নবজাতকের মৃত্যুর খবর পাওয়ার পরই স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।

তিনি জানান, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে নবজাতকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে এবং তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


হাসপাতালে থাকা ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সময় নবজাতক ওয়ার্ডের এসি বন্ধ ছিল এবং সেখানে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নার্সদের জানানো হলে কয়েকজনকে এনআইসিইউতে নেওয়া হয়।

অভিভাবকদের দাবি, এসির গ্যাস লিকেজ থেকেই শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।


হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা এবং ৬ জন নবজাতক ছিল।


মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, ঠান্ডা অনুভূত হওয়ায় এক নবজাতকের মা এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ ছিল। এরপর আবার এসি চালু করার কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং পরে আরও চারজন অসুস্থ হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম টিম কাজ করছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।