ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে শক্তিশালী ঈশ্বরগঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে অপরাজিত হালুয়াঘাট

bartashindhu
September 2, 2026 3:20 am
Link Copied!

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আজ সেমিফাইনালে শক্তিশালী ঈশ্বরগঞ্জের মুখোমুখি হচ্ছে অপরাজিত হালুয়াঘাট
ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (২ সেপ্টেম্বর) মাঠে নামছে সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা ও শক্তিশালী ঈশ্বরগঞ্জ উপজেলা। ম্যাচটি বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে হালুয়াঘাট উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ধোবাউড়া উপজেলার বিপক্ষে মাঠে নেমে ৩-০ গোলের বড় জয় তুলে নেয় তারা। এরপর কোয়ার্টার ফাইনালে মুক্তাগাছা উপজেলার মুখোমুখি হয় হালুয়াঘাট।
মুক্তাগাছার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে হালুয়াঘাট। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দুই গোল আদায় করে নেয় দলটি। শেষ পর্যন্ত ১-২ গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে হালুয়াঘাট।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলা সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে ফুলবাড়ীয়া উপজেলার বিপক্ষে মাঠে নামে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে ০-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ঈশ্বরগঞ্জ।
ফলে আজকের ম্যাচে দুই দলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। হালুয়াঘাটের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করা। অন্যদিকে শক্তিশালী ঈশ্বরগঞ্জও জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিতে মরিয়া।
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত হালুয়াঘাট-ঈশ্বরগঞ্জ সেমিফাইনাল।