ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

বার্তাসিন্ধু ডটকম | সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

শনিবার (১ আগস্ট) বিকেলে তিনি সিলেটে পৌঁছানোর পর এসএমপি সদর দপ্তরে যোগদান করেন। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং ফুলেল শুভেচ্ছা জানায়।

দায়িত্ব গ্রহণের পর তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন কমিশনার হিসেবে সারোয়ার মুর্শেদ শামীম সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান উন্নত হবে।