ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুধ দিয়ে গোসল করে ধূমপান না করার শপথ তিন সৌদি প্রবাসীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | বার্তা সিন্দু ডট কম

ধূমপান থেকে দূরে থাকার ব্যতিক্রমী অঙ্গীকার করেছেন সৌদি আরব প্রবাসী তিন বন্ধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তারা দুধ দিয়ে গোসল করে প্রতিজ্ঞা করছেন— জীবনে আর কখনো সিগারেট খাবেন না।

ভিডিওতে থাকা তিনজন হলেন ময়মনসিংহের সৌদি প্রবাসী মো: রাশিদুল ইসলাম রাশেদ, দিনাজপুরের মো: রুহুল এবং নারায়ণগঞ্জের মো: সাকিল।

ভিডিওতে তারা হাস্যরসাত্মক ভঙ্গিতে ধূমপান ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে অন্যদেরও সিগারেট ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অনেকেই ভিডিওটির প্রশংসা করে মন্তব্য করেছেন, তরুণদের ধূমপান থেকে বিরত রাখতে এমন সচেতনতামূলক বার্তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।