ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে ৫.৫০ কিলোমিটার সড়কের উদ্বোধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | বার্তাসিন্দু ডটকম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১১নং আমতৈল ইউনিয়নের বড়বিলা থেকে বাদে বাহির শিমুল, বাহিরশিমুল বাজার হয়ে বিশুমপুর পর্যন্ত প্রায় ৫ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ সড়কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে বড়বিলা ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সড়কের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এসময় তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সড়ক নির্মাণের ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি টেকসই সড়কের দাবি জানিয়ে আসছিলেন। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এলাকার উন্নয়ন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। এই সড়ক চালু হওয়ায় আমতৈল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় সড়ক উদ্বোধন উপলক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়নকাজ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষাকালে এই সড়কে চলাচল ছিল অত্যন্ত দুর্বিষহ। কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের ফলে এখন যান চলাচল সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে তারা আশা করছেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এই সড়কটি শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত করবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা সড়কটি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।