ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা শাকিল আহাম্মেদ

Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা শাকিল আহাম্মেদ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য পদে মনোনীত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা শাকিল আহাম্মেদ।

সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুকে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শাকিল আহাম্মেদ আরও বলেন, তার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের ফলেই তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেদের যোগ্য করে তুলুন, তারপর অন্যকে নিয়ে সমালোচনা করুন।”

তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “মানুষ মাত্রই ভুল করে, তবে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।”

উল্লেখ্য, শাকিল আহাম্মেদ বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।