Mehedi Hasan Rakib

ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি।

 

এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অটোচালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

একাধিক স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ অটোরিকশার চাকা পাংচার হয়ে যায় ও সেটি সড়কের মাঝামাঝি চলে আসে। এসময় ট্রাকটি ব্রেক কষায় সেটিও উল্টে গিয়ে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে থাকে। আর ট্রাকটি রাস্তার মাঝবরাবর পড়ে থাকে। এসময় ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। আর আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।

 

মুক্তাগাছা ফায়ার স্টেশনের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।