ইনশাআল্লাহ, বার্তা সিন্দু সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ।

জনগণের কথা, মানুষের সমস্যা, উন্নয়নের চিত্র এবং অনিয়মের সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য।

বার্তা সিন্দু শুধু একটি গণমাধ্যম নয়, এটি আমার, আপনার, আমাদের সবার কণ্ঠস্বর।

সত্যের পথে, মানুষের পাশে—সবসময়। ✊🖤

ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বিকাশের দোকানে লুটপাট ও ভাঙচুর, দোকানদারকে মারধর

Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের গাঙ্গঙিনার পাড় এলাকায় একটি বিকাশের দোকানে লুটপাট, ভাঙচুর ও দোকানদারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা হঠাৎ করে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং দোকানে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। হামলার সময় দোকানদারকে মারধর করা হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার খবর পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারের খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।