ইনশাআল্লাহ, বার্তা সিন্দু সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ।

জনগণের কথা, মানুষের সমস্যা, উন্নয়নের চিত্র এবং অনিয়মের সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য।

বার্তা সিন্দু শুধু একটি গণমাধ্যম নয়, এটি আমার, আপনার, আমাদের সবার কণ্ঠস্বর।

সত্যের পথে, মানুষের পাশে—সবসময়। ✊🖤

ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
জুন ৯, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক ব্যবসায়ীকে গ্রে’প্তার করেছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় মোগলহাট থেকে লালমনিরহাটগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে দুই আরোহীর মাঝখানে রাখা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রে’প্তারকৃতরা হলেন সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) এলাকার মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ ইউসুফ আলী (২৮)। উ’দ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জ’ব্দ করা হয়েছে।

মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে’প্তারকৃতরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।