
দক্ষিণ সুরমা প্রতিনিধি | আহমেদ আকবর
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলো গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণ চন্দ্র কৈরী সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ সুরমা থানাধীন পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলির রোমানা মঞ্জিল (বাসা নং-৫১২, রোড নং-১)-এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই বাসার ভাড়াটিয়া আকবর আলী (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের ইব্রাহিম মিয়া ওরফে আব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খোঁজারখলা আবাসিক এলাকার ব্লক-ডি, রোমানা মঞ্জিলের বাসিন্দা হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্যমতে, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-১৭, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
bartashindhu.com
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম