Mehedi Hasan Rakib

ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে সরকারি রাস্তার পিচের টুকরা ব্যক্তিগত স্থানে ব্যবহারের অভিযোগ

Link Copied!

হালুয়াঘাট প্রতিনিধি | Bartashindhu.com

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্ডল মধ্যবাড়ি এলাকায় সরকারি রাস্তার পিচের টুকরা ব্যক্তিগত স্থানে ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাগলা-বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজ চলাকালীন সময়ে রাস্তা থেকে তুলে নেওয়া পিচের টুকরা মো. জিয়ার ও মো. হেলিমের দুই ঘরের মাঝখানের রাস্তায় ফেলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা রাস্তার পিচ অপসারণের পর তা নির্ধারিত স্থানে সংরক্ষণ বা ব্যবস্থাপনার পরিবর্তে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ বা উন্নয়ন কাজের উপকরণ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা নিয়মবহির্ভূত। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে মো. জিয়া ও মো. হেলিমের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।