নেত্রকোনা জেলায় ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে মানববন্ধন শেষে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং কর্মী সাব্বির।
পুলিশ ও ভিডিও সূত্রে জানা যায়, ভোরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী মানববন্ধন করেন। ওই কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, বিএনপি-জামায়াতের দুঃশাসন, কৃত্রিম জ্বালানি সংকট ও অব্যবস্থাপনা, লুটপাট, গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।মানববন্ধন শেষে বকুলতলা এলাকায় জমায়েত হলে অভিযান চালিয়ে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম