ঢাকাWednesday , 6 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী

Link Copied!

প্রতিবেদন | Bhatashindu.com

রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং ভুল তথ্য মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গাজীপুরের কালিগঞ্জে হঠাৎ সড়কে একে একে ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে …

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম খাত এখনও অনেকাংশে পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে একটি আধুনিক ও রূপান্তরিত গণমাধ্যম ইকো-সিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনকেও প্রস্তুত থাকতে হবে। দীর্ঘদিন ধরে গণমাধ্যম খাতের কাঠামোগত দুর্বলতা সঠিকভাবে চিহ্নিত না হওয়ায় খাতটি গৎবাঁধা ধারায় পরিচালিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) প্রতিরোধে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের প্রস্তুতি ও গণমাধ্যমের চাহিদার মধ্যে একটি স্পষ্ট ব্যবধান রয়েছে, যা রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিফলন। তবে এসব দুর্বলতা ইতোমধ্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং খুব শিগগিরই আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রবেশ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিতের বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে নীতিগত পর্যায়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই টেলিভিশন মালিকদের সংগঠনের সঙ্গেও বৈঠক করা হবে।

তিনি বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তাই নিয়োগকর্তারা যেন আইন অনুযায়ী মর্যাদাপূর্ণ বেতন, চাকরির নিরাপত্তা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেন—সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ঈশ্বরদীতে মৌসুম শুরুর আগেই বাজারে উঠেছে অপরিপক্ব লিচু

গণমাধ্যম খাতকে আধুনিকায়ন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের তথ্যপ্রবাহ আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।